Home বিনোদন ‘পাপ’ করতে নতুন রুপে হাজির রোশান

‘পাপ’ করতে নতুন রুপে হাজির রোশান

0
203

তাকে দেখে বোঝা যাচ্ছে না যে তিনি ব্যাড বয় বা খারাপ ছেলে। কিন্তু বাঁ চোখের ওপরে করা ট্যাটু বলে দিচ্ছে তিনি ব্যাড বয়। লুকে নতুনত্ব আনতে মাথার চুলের পুরোটা ব্রাউন রং করা হয়েছে।

এভাবেই আগামীতে পর্দায় দেখা যাবে রক্ত খ্যাত অভিনেতা রোশানকে। যে সিনেমার জন্য এতকিছু, সেই সিনেমাটির নাম পাপ। পরিচালনা করছেন সৈকত নাসির।

নিজের নতুন লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোশান। ক্যাপশনে লিখেছেন, ‘পাপ করি’।

সিনেমায় দ্বিতীয়বার জুটি হয়ে দেখা যাবে রোশান ও ববিকে। দুজনে এর আগে বেপরোয়া নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে জানানো হয়েছে বুধবার থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here