স্পোর্টস আপডেট ডেস্ক: হঠাৎ সাকিব ইস্যুতে নতুন মোড়। দক্ষিণ আফ্রিকা সিরিজেও নিজেকে এভেইলেবল বলে জানিয়েছেন খোদ সাকিব আল হাসান নিজে। শনিবার বিসিবি ভবনে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’
এর আগে আজ সাকিব ও নাজমুল হাসান দুজনেই দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শেরেবাংলায় আসেন। প্রথমে শেরেবাংলায় পা রাখেন বিসিবিপ্রধান। তাঁর কিছুক্ষণ পর বিসিবিতে আসেন সাকিব। এরপর দুজনেই বৈঠকে বসেন।
দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়া সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। তত দিন কোনো ফরম্যাটেই থাকবেন না তিনি। ছুটি অবশ্য সাকিব নিজেই চেয়েছিলেন।
কদিন হঠাৎ করে সাকিব জানিয়েছিলেন, শারীরিক ও মানসিকভাবে খেলার অবস্থায় নেই তিনি। এ ছাড়া এ অবস্থায় ক্রিকেট উপভোগ করছেন না। যার জের ধরে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারকে ছুটি দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে, তাঁকে ছুটি দিলেও ঠিকই তিন ফরম্যাটের কেন্দ্রীয় তালিকায় রেখেছে বিসিবি।
