সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গণঅধিকার পরিষদ রংপুর জেলা শাখা।
শুক্রবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি সিটি বাজার এলাকা দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে করে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক হানিফ খান সজিব, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইমরান আহমেদ। যুব অধিকার পরিষদ রংপুর জেলার আহ্বায়ক জলিল রতন, রংপুর মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারাবী রিয়াদ শ্রমিক অধিকার পরিষদ রংপুর জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেয়ার আহবান জানান সরকারের প্রতি। অন্যথায় সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
