Home দেশের খবর চায়ের প্যাকেটে করে গাঁজা কুরিয়ার, গ্রেফতার ১

চায়ের প্যাকেটে করে গাঁজা কুরিয়ার, গ্রেফতার ১

0
113

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: কুরিয়ারের মাধ্যমে চায়ের পাতার বক্স পাঠানোর আড়ালে পাঠানো হচ্ছিল গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। সৈয়দপুর থেকে এভাবে পাঠানোর সময় সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব।

রংপুর র‍্যাব-১৩ সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, একদল মাদক ব্যবসায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চোরাচালান চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে (১০ মার্চ)) নীলফামারী জেলার সৈয়দপুরের জিকরুল হক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ৫৭ কেজি চা পাতাসহ মাদক ব্যবসায়ী হাবিব (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, মাদক ব্যবসায়ীরা কৌশলে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পরিবহন করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাবিব দীর্ঘদিন থেকে এভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়। তার সাথে আরও একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই কাজে জড়িত রয়েছে বলে জানা গেছে।

তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here