Home দেশের খবর চট্টগ্রাম চাটখিলে ইয়াবা ও বিদেশীমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাটখিলে ইয়াবা ও বিদেশীমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
138

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলের শ্রীপুরে মাদক ব্যবসায়ী মুরাদ হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৭৬০ পিস ইয়াবা ও সাত বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুই টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারী মুরাদ হোসেন চাটখিল উপজেলার শ্রীপুরের পাইকের বাড়ীর নুরুজ্জামানের ছেলে।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চাটখিলের শ্রীপুরের মাদক ব্যবসায়ী মুরাদ হোসেনেকে আটক করে তার স্বীকারোক্তি অনুসারে প্যান্টের পকেটে থাকা ৭৬০ পিস ইয়াবা ও ঘরের খাটের নীচ থেকে সাত বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারমৃত মুরাদ হোসেন দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন। তার বিরুদ্ধে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here