Home দেশের খবর ঢাকা নাগরপুরে যানজট নিরসনে অভিযান, ৩০টি ইজিবাইক জব্দ

নাগরপুরে যানজট নিরসনে অভিযান, ৩০টি ইজিবাইক জব্দ

0
155

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও তীব্র যানজট নিরসনে নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে যত্রতত্র পার্কিং, নিবন্ধন বিহীন চলাচল ও অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি পরিচালনাসহ কয়েকটি অনিয়মে অভিযোগে প্রায় ৩০টি ইজিবাইক জব্দ করা হয়েছে। অত্র অভিযান সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ নেতৃত্বে সদর এলাকার ৬টি পয়েন্টে পরিচালনা করা হয়।

নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি এস এম আনোয়ার হোসেন বলেন, যানজট নিরসনে আমাদের ৬ জন লাইনম্যান সদর এলাকার সকল স্ট্যান্ডে নিরলস কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও যত্রতত্র গাড়ি রাখায় মূলত নাগরপুরে যানজট তীব্র আকার ধারণ করেছে। আমরা সবাই এই সমস্যা সমাধানে মাঠে কাজ করছি। আশাকরি দ্রুত যানজট নিয়ন্ত্রণে আসবে।

যানজট নিরসনের অভিযান প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী মুঠোফোনে জানায়, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই যানজট নিরসনে কাজ করা। সুতরাং রিক্সা ইজিবাইক সমিতিকে ধন্যবাদ জানাই এমন পদক্ষেপ নেওয়ার জন্য এবং পর্যায়ক্রমে আমরা সকলে মিলে এই সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নিবো।

উল্লেখ্য, নাগরপুরে বুধবার সাপ্তাহিক হাটের দিনসহ অন্যান্য দিন প্রায়শই তীব্র যানজট দেখা যায়। এই যানজট নিরসনে সদর ইউনিয়ন পরিষদ ও রিক্সা ইজিবাইক সমিতি নিরলস কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here