আকর্ষণীয় ফিগার পেতে ওজন কমাচ্ছেন দীঘি

পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। তবে সবার কাছে পরিচিত দীঘি হিসেবেই। শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। বলা চলে, দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশুশিল্পীই পাননি। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে।

তবে কিছুদিন ধরে মুটিয়ে যাচ্ছিলেন তিনি। এ কারণে ফিগার নিয়ে সমালোচকদের কথা শুনতে হতো দীঘির। যদিও শুরু থেকে দীঘির ইচ্ছে ছিল তিনি সবসময় অন্যরকম থাকবেন। কিন্তু করোনাকালে ঘরবন্দি থাকায় ওজন কিছু বেড়ে গিয়েছিল তরুণ এই নায়িকার।

এবার ওজন কমিয়ে আকর্ষণীয় ফিগার নিয়ে হাজির হচ্ছেন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী দীঘি।

তাই কিছুদিন আগে নতুন এক জিম সেন্টারে যাচ্ছেন এ তারকা। এমনকি মেনে চলছেন কড়া ডায়েট। দীঘির ভাষ্য, মানুষের অনেক কথাই তো শুনতে হয়েছে। অবশ্য তারা আমাকে পছন্দ করে বলেই এমনটা বলছে। এবার শরীরচর্চায় ফোকাস করছি।

দীঘি মনে করেন, নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও নতুন জিম সেন্টারটি ধানমন্ডিতে অবস্থিত। গত এক সপ্তাহ ধরে সেখানে নিয়মিত জিম করছি। দৈনিক দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিতে হচ্ছে। বেশ সুফল পাচ্ছি।

সংবাদমাধ্যমকে দীঘি জানান, একজন ট্রেনারের নিয়ন্ত্রণে আছেন। তার পরামর্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে তার। বলেন, তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। খুবই সীমিত খাবার। শুরুতে এক কষ্ট লাগলেও হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। শিগগির সুফল পাবো।

তবে ওজন কত কেজিতে আনাতে চান সেটি এখনই বলতে চাইলেন না দীঘি। তিনি বলেন, এটা এখন বলবো না। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবার কাছে দোয়া চাই যাতে ওই সময়ের মধ্যে আমি আমার আল্টিমেট গোলটা অর্জন করতে পারি।

হঠাৎ করে ওজন কমানোর নেপথ্যে নতুন কোনো রহস্য আছে কিনা জানতে চাইলে দীঘি বলেন, রহস্য তো আছেই। চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই অভিনেত্রী।

এ বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন দীঘি। প্রকাশিত ফলাফলে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করেছেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *