Home বিনোদন ক্যাটরিনাকে ভালোবাসায় ভরালেন শাশুড়ি

ক্যাটরিনাকে ভালোবাসায় ভরালেন শাশুড়ি

0
167

গেল ডিসেম্বরে তরুণ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে দারুণভাবে সংসারী মেজাজে আছেন অভিনেত্রী। সেই সুখের একটি মুহূর্ত দেখা গেল নারী দিবসে।

ইনস্টাগ্রামে ভিকি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, শাশুড়ি তথা ভিকির মা বীণা কৌশলের কোলে বসে আছেন ক্যাটরিনা। দু’জনের মুখেই উচ্ছলতায় ভরা হাসি। ক্যাটের হাতে উপহারের বক্স। বোঝা যাচ্ছে, শাশুড়ির কাছ থেকে উপহারটি পেয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে ভিকি প্রকাশ করেছেন মনের অনুভূতি। লিখেছেন, ‘আমার শক্তি, আমার পৃথিবী’।

পারিবারিক সম্পর্কের আনন্দময় এই চিত্র মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। কেবল ভিকির পোস্টেই এক রাতে ২৩ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। হাজার হাজার মন্তব্য তো রয়েছেই।

ছবিটির কমেন্ট বক্সে অভিনেত্রী অমৃতা খানভিলকর লিখেছেন, ‘কী সুন্দর’৷ নির্মাতা জয়া আখতারের মন্তব্য, ‘কী সুন্দর ছবি’৷ গায়িকা হার্শদিপ কৌর লিখেছেন ‘ভীষণ আদুরে’৷ ক্যাটরিনার বোন ইসাবেল অবশ্য শুধু হৃদয়ের ইমোজি দিয়েই ভালোবাসা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here