Home দেশের খবর নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

0
124

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাসলিমা বেগম লাভলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, সাংবাদিক আলম ফরাজি প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here