নিপুণের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

নিপুণ

আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এসে মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।

আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া অবিস্মরণীয় ভাষণকে কেন্দ্র করে দিনটিকে পালন করছে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।

এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তার, শাহনূর, অরুণ সরকার রানা, মুনা চৌধুরীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।

নিপুণ জানান, জাতির দিক নির্দেশকারী এই দিনকে স্মরণ ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তারা এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে, গত বছরের এপ্রিলে অভিনেত্রী কবরী মারা গেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির পদটি শূন্য হয়েছিল। পরে এর নেতৃত্বে আসেন চিত্রনায়ক আলমগীর। তিনি উপস্থিত না থাকায় নিপুণসহ অন্যান্যদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো।

অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনায় আছেন এই চিত্রনায়িকা। সাধারণ সম্পাদকের পদটি নিয়ে তার ও জায়েদ খানের মধ্যে চলছে আইনি লড়াই। বর্তমানে চার সপ্তাহের জন্য পদটির স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *