Home বিনোদন পরীমণি-রাজের রোমান্স এবার সিনেমা হলে আসছে

পরীমণি-রাজের রোমান্স এবার সিনেমা হলে আসছে

0
153

রাজ ও পরী দম্পতির জন্য বিশেষ সিনেমা ‘গুণিন’। এমনকি ভক্তদের জন্যেও এই ছবিটি বিশেষ বার্তা বহন করে। কারণ, এই ছবির সুবাদেই তাদের মধ্যে পরিচয়-প্রেম-বিয়ের ঘটনা ঘটে। এবার সেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ চূড়ান্ত হলো।

২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়ে এটি ১১ মার্চ সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত জানালেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

গেল বছর ‘গুণিন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন শরিফুল রাজ ও পরীমনি। শুটিং করতে গিয়ে তারা প্রেম করে বিয়ে করেন। আলোচিত এ দম্পতির ব্যক্তিগত জীবনে এক হওয়ার নেপথ্যেই ছিল চরকি অরিজিনাল প্রযোজিত ‘গুণিন’ ছবিটি।

শুটিং গত বছর শেষ হলেও গেল ২০ মার্চ গুণিন আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেয়া হয়ে এ ছবির গল্প। নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরও অভিনয় করেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফমেন্স দেখিয়েছেন। পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here