লালমনিরহাটে জমকালো আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দেশের জনপ্রিয় দৈনিক সময়ের আলো পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুরে প্রেসক্লাব লালমনিরহাট চত্ত্বরে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

সময়ের আলোর জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, প্রেস ক্লাব লালমনিরহাটের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি সুলতান আহমদ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামসুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম প্রমুখ।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *