Home বিনোদন সুখবর দিলেন অপু বিশ্বাস-জয়

সুখবর দিলেন অপু বিশ্বাস-জয়

0
349

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।

সম্প্রতি তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। গত বছরের মে মাসে শুটিং শুরু হওয়া ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জানা গেছে, ছবিটি ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।

‘প্রেম প্রীতির বন্ধন’ শেষ করেই নতুন সুখবর দিলেন নতুন এই জুটি। নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এই ছবির নাম ‘ট্র‍্যাপ’ (দ্য আনটোল্ড স্টোরি)।

মঙ্গলবার জানিয়েছেন জয় চৌধুরী। তিনি জানান, অপু দিদি আর আমি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বুধবার থেকে ছবিটির শুটিং শুরু হবে। আজ আমি আর অপুদি ফটোশুট করছি। এফডিসি ও অন্যান্য লোকেশেন মিলিয়ে ১৫ মার্চ পর্যন্ত ট্র‍্যাপের শুটিং হবে।

দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা সাইন্স ফিকশন ধাঁচের।

৭ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার সাইন্স ফিকশন ধাঁচের গল্পের ছবিতে অভিনয় করছি। গল্পটিতে দারুন মেসেজও রয়েছে। এই সময়ে হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে। আশা করি দর্শকদের গল্পটি পছন্দ হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here