Home দেশের খবর শ্রীমঙ্গলে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

0
145

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- শ্রীমঙ্গলে আমড়াইলছড়া চা বাগান থেকে রমন দাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। মৃ’ত রমন দাস আমড়াইলছড়া চা বাগানের দুখিয়া দাসের ছেলে।

 

স্থানীয়রা জানান, রাতে চা বাগানের ৬নং লেবার লাইনে ছোট একটি পুকুরে রমনের মরদেহ পড়ে আছে বলে শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, মরদেহের শরীরে আঘা’তের কোন চিহ্ন নেই। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর তার মৃ’ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here