নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবসের সূবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) উপজেলা মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, ভারড়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম খান অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী প্রমুখ।
