ঝালকাঠিতে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের এক স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিনজনসহ মোট চরজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র উল্লেখ করে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীকে ফোনকরে বাসা থেকে ডেকে বের করে জোড়পূর্বক মটরসাইকেলে তুলে নেয়।

এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাব্বি, রনি, নাছির ও বোডিংয়ের ম্যানেজার চানমিয়া পালাক্রমে রাতভর ধর্ষণ করে। পরদিন সোমবার দিন সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের সকালে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *