কালিয়াকৈরে শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক চলাচলের হাইওয়ে পুলিশের আলোচনা সভা

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের সানা হাইওয়ে থানার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মহাসড়ক পারাপারসহ নানা সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভাস্থ চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল প্রাঙ্গনে সালনা হাইওয়ে থানার নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় বক্তব্য রাখেন সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাশ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও সালনা হাইওয়ে থানার পুলিশ সদস্য বৃন্দরা।

এসময় স্কুলের ছাত্র ছাত্রীদের নিরাপদে মহাসড়ক পারাপার ও ফ্লাইওভার ব্রীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া মহাসড়কে চলাচলের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করতে ছাত্র ছাত্রীদের আহবান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *