Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন নারী

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন নারী

0
121
ফাইল ফটো

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে চায়না (৫০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। এ সংঘর্ষে তার শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর টু বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী ঘাটাইল উপজেলা দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী।

আহত নারীর মেয়ের জামাই কাবিল বলেন, মাহিন্দ্রা ভাড়া করে বাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু ও পার্কে ঘুরতে যাচ্ছিলাম একই পরিবারের ৮ সদস্য। পথিমধ্যে বাগবাড়ী পৌঁছলে জিগাতলা নামক এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা- মেট্রো ট- ২০-৫৪৫১) আমাদের গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার শ্বাশুড়ির হাত কাটা পড়ে। এছাড়াও আমরা কয়েকজন আহত হই।

তিনি জানান, সংঘর্ষের পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভূঞাপুর থানা এস.আই ফাহিম ফয়সাল জানান, দুর্ঘনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here