Home আলোচিত এফডিসিতে আজ আবারও নির্বাচন, ভোট চলবে ৪ ঘন্টা

এফডিসিতে আজ আবারও নির্বাচন, ভোট চলবে ৪ ঘন্টা

0
168
এফডিসির প্রবেশপথ (ফাইল ফটো)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেষ না কাটতেই আবারও এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০০ জন। ভোটগ্রহণের আগে আজ সকাল থেকে শুরু হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া।

সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি সমর্থিত আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।

কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।

ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here