স্ত্রীর বেবি শাওয়ারের ছবি প্রকাশ্যে আনলেন নাসির

নানা জটিলতাকে সঙ্গে নিয়েই নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর অপেক্ষায় ক্রিকেটার নাসির হোসেন। মা হতে চলেছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। সম্প্রতি ঘরোয়াভাবে হয়ে গেল তাঁর বেবি শাওয়ারের অনুষ্ঠান। বেবি শাওয়ারের দিনে গোলাপি রঙের গাউনে স্নিগ্ধতা ছড়ালেন নাসিরের স্ত্রী তামিমা।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কিছু মুহূর্ত শেয়ার করেছেন নাসির। ছবিতে গোলাপি রঙের গাউনে নাসিরের সঙ্গে দেখা যায় মা হওয়ার অপেক্ষায় থাকা তামিমাকে।

ছবিগুলোর ক্যাপশনে নাসির লিখেছেন, ‘ছোট্ট মানুষটির সঙ্গে দেখা করার জন্য খুব উত্তেজিত আমি। যে অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার। সবকিছুর জন্য শুকরিয়া।’

সংবাদমাধ্যমকে নাসির জানিয়েছেন, কয়েকদিন আগেই ঘরোয়াভাবে বেবি শাওয়ারের অনুষ্ঠান করেছেন তারা। নতুন অতিথির মুখ দেখার জন্য মুখিয়ে আছেন এই দম্পতি। সেই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন এই অলরাউন্ডার।

যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবির মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি তার স্ত্রী’র অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন-তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা। ওই সময় নাসিরের আইনজীবী আদালতে বলেছিলেন- তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *