ভারতের কামাখ্যা মন্দিরে গিয়ে পূজা দিলেন অপু বিশ্বাস

ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির। সেখানে পূজা দিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে। এবার মন্দিরটিতে পূজা দিতে গেলেন ঢাকাই ছবির অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে যান অপু। এসময় মন্দিরে দেড় ঘণ্টা প্রার্থনা করেন বলে জানান তিনি নিজেই।

বুধবার আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করেছেন অপু বিশ্বাস। তারই এক ফাঁকে পূজা দিলেন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে।

পশ্চিমবঙ্গ থেকে মুঠোফোনে অপু বলেন, ‘ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।

জানা যায়, আগরতলা ছাড়াও এই সফরে গুয়াহাটি, শিলংসহ আশেপাশের কয়েকটি স্থানে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তার সঙ্গে আরও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও গায়িকা মমতাজ।

এই সফর শেষে আগামীকাল (শুক্রবার) দেশে ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসের। ফিরেই রংপুর যাবেন তিনি। এদিন দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রাখবে তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’। রংপুরের দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমাটি উপভোগ করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *