Home দেশের খবর ঢাকা রূপগঞ্জের পূর্বাচলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল চুরি

রূপগঞ্জের পূর্বাচলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল চুরি

0
168

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজু ইন্টার্নেশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন রাজু ইন্টার্নেশনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার সুলতান মাহমুদ (৩৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে রাজু ইন্টার্নেশনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি মোঃ সুজন (৪০) থাকাকালীন পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের ৭নং ব্রিজের কাজের জন্য আনা স্টিলের শাটার (১৭)টি ও স্টিলের গ্রিল পাঁচটি যাহার আনুমানিক ওজন এক টন, ক্রয় মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল অজ্ঞাত নামা আসামিরা চুরি করে নেয়।

রূপগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক কাজল চন্দ্র মজুমদার বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here