গোপালপুরে ৭ জুয়াড়ি গ্রেফতার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শাপলাবাড়ী উত্তরপাড়া খোকনের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৩৬টি তাস, পাটের বস্তা ও নগদ ২ হাজার ৮০ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, শাপলাবাড়ীর খোকন (৪০), মোফাজ্জল হোসেন (৪০), সবুজ মিয়া (৩৪), রফিকুল ইসলাম (৩৭), জুলহাস (৪২), আ. খালেক (৫৫) ও সিদ্দিক হোসেন।

গোপালপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে, ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ওসি মো. মোশারফ হোসেন জানান, মাদক ও জুয়াসহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে পুলিশের অভিযান চলছে। গোপালপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করাই পুলিশের মূল লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *