Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
191

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২৪ ফেব্রুয়ারি) বরিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রীফলতলী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে ও শ্রীফলতলী ইউনিয়নের কৃষকলীগের যুগ্ন আহবায়ক কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুনুর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীফলতলী ইউনিয়নয় আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল হক, মীর মেরাজ হোসেন, সুত্রাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র সরকার,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বাবু খানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here