Home বিনোদন সমুদ্রপাড়ের ছবি দিয়ে ঝড় তুললেন নুসরাত

সমুদ্রপাড়ের ছবি দিয়ে ঝড় তুললেন নুসরাত

0
182

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয়াদি নিয়েই এখন খবরের শিরোনাম হোন তিনি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকিনিতে ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে চোখ ছানাবড়া অনুরাগীদের।

হলুদ টু পিসে দেখা গেল নুসরাতকে। ওপরে একটা নেটের জ্যাকেট। সমুদ্রে পাড়ে রোদ পোহাতে ব্যস্ত সুন্দরী। ঠোঁটের লাল লিপস্টিক যেন আরো লাস্যময়ী করে তুলেছে অভিনেত্রীকে। চোখে সাদা ফ্রেমের সানগ্লাস।

ছবিটি এখন শেয়ার করলেও আসলে এটি টাটকা ছবি নয়। কিছুদিন আগে গোয়ায় অবকাশ কাটানো ছবিই পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো!

নতুন বছরের শুরুতেই গোয়া যান নুসরাত আর যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি পরা ছবি তুলে রেখেছিলেন সযত্নে।

গত বছর জুলাইতেই মা হয়েছেন অভিনেত্রী। ছেলের বয়স সবে ৭ মাস। তবে নুসরাতের ছিপছিপে শরীর দেখে তা বোঝা দায়। মেদবিহীন শরীরে প্রায়ই ‘সে ক্সি’ ছবি শেয়ার করতে দেখা যায় সুন্দরীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here