Home দেশের খবর চট্টগ্রাম হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

0
126

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাটি কাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো.কাউছার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মো.কাউছার উদ্দিন (৫০) উপজেলার হরনি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরনি ইউনিয়নর ৮ নাম্বার ওয়ার্ডের ট্যাংকির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হরনি ইউনিয়নের প্রশাসনিক সদস্য মাওলানা আবু ছায়েদ জানান, আজ সকাল থেকে নিহত কাউছার ট্যাংকির রাস্তার মাথায় নিজের একটি ভিটি ট্রাক্টরে মাটি এনে ভরাটের কাজ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক্টর মাটি নিয়ে তাঁর ভিটিতে আনলোড করতে আসেন। ওই সময় ট্রাক্টর চালক তাকে গাড়ির পিছন থেকে সরে যেতে বলে। তিনি ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে ছিলেন। আসস্মিক ট্রাক্টর চালক পিছনে গাড়ি ব্যাক দিলে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কাউছারের মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here