Home বিনোদন ইন্টারনেটে ভাইরাল হওয়া শাহরুখ খানের এই ছবির রহস্য কী?

ইন্টারনেটে ভাইরাল হওয়া শাহরুখ খানের এই ছবির রহস্য কী?

0
151

বলিউড বাদশা শাহরুখ খানের একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় হঠাৎ করেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, স্যুট পরে দাঁড়িয়ে আছেন কিং খান। তার মুখভর্তি কাঁচাপাকা দাড়ি, মাথায় লম্বা চুল। এমন রূপে শাহরুখকে আগে কখনোই দেখা যায়নি। যার ফলে নেট দুনিয়ায় ছবিটি বাতাসের মতো ছড়িয়ে যায়।

প্রশ্ন হলো, শাহরুখ কি সত্যিই সত্যিই এমন হয়ে গেছেন? ছবিটির আসল রহস্য কী? জানা গেছে, এটি আসল ছবি নয়। মূলত শাহরুখের পুরনো একটি ছবিকেই এডিট করে কেউ ছড়িয়ে দিয়েছেন ইন্টারনেটে। যেটা তুলেছিলেন খ্যাতিমান ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। কিন্তু এডিট করা ছবিতেও প্রিয় তারকাকে ভালোবাসা জানাতে ভুল করেনি ভক্তরা।

কেউ মন্তব্য করেছেন, ‘এই লুকে আরও বেশি রোমান্টিক লাগছে’, কেউ আবার বলেছেন, ‘সিংহ বুড়ো হয়ে গেলেও সিংহই থাকে’, আরেক নেটিজেন লিখেছেন, ‘একজন নায়কের রাতারাতি এই লুক নিতে গেলে সাহস লাগে।’

আসলে শাহরুখ খান নিজে খুব একটা ছবি পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। যার ফলে তার নিত্য-নতুন রূপ দেখার সুযোগ হয় না ভক্তদের। তাই নিজেরাই এডিট করে প্রিয় তারকাকে ভিন্ন রূপে দেখে সাধ মেটাচ্ছেন।

ডাব্বু রত্নানির তোলা আসল ছবিটি

প্রসঙ্গত, শাহরুখ খানকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। সিনেমাটি ফ্লপ হওয়ায় অনেক ভেবে-চিন্তে, সময় নিয়ে নতুন প্রজেক্ট তৈরি করছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘পাঠান’ সিনেমার কাজে। যেটি নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে কিং খানের বিপরীতে আছেন দীপিকা পাডুকোন।

৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি।

বিভিন্ন খবরে প্রকাশ, সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সালমান খানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here