জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। এবছরের জন্মদিনটা তিশার জন্য অন্য বারের চেয়ে বেশি আনন্দের। এবার তার কোলে মেয়ে ইলহাম। মেয়েকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিশা।
তিশার জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দুটি কেক আনা হয়েছে। একটি ফারুকীর পক্ষ থেকে আরেকটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট্ট হাতে কেক কাটার একটি ছবি দেয়া হয়েছে।
পোস্টের ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!’
উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী। চলতি বছরের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।
