এবার ওয়েব ফিল্মে রাজ রিপা

‘মুক্তি’ সিনেমায় ৭ নায়কের বিপরীতে অভিনয় করে আলোচনার জন্ম দিয়েছিলেন নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। যদিও এর আগে দহন সিনেমাতে ফুলি চরিত্রে অভিনয় করে সবার নজরে আসেন তিনি।

তবে এই প্রথমবার ‘রক্ষা’ শিরোনামে একটি ওয়েবে কাজ করবেন রাজ রিপা। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন গুনী পরিচালক ইফতেখার চৌধুরী। এর আগে তিনি পরিচালনা করছেন দেহরক্ষী, অ্যকশান জেসমিন, রাজত্ব, অগ্নি, অগ্নি ২, বিজলী ও মুক্তি সিনেমা।

নিউ ড্রিম মাল্টিলিংক প্রোডাকশন নামের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ওয়েব ফিল্ম ‘রক্ষা’ প্রযোজনা করছেন রফিকুল ইসলাম চৌধুরী রনি। বাংলা ও তুর্কি ভাষায় নির্মিত হবে ওয়েব ফিল্মটি। যার পুরো শুটিং হবে তুরস্কে।

জানা গেছে, এই সিনেমায় আরো একটা চমক আছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমকে নতুন একজন হিরো লঞ্চিং করবেন নির্মাতা ইফতেখার চৌধুরী।

নায়িকা রাজ রিপা নজর২৪কে বলেন, বরাবরের মতই ইফতেখার চৌধুরী স্যারের উপর ভরসা ছিল এবং আছে। তিনি যখন ‘রক্ষা’র গল্প শোনান আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। ভ্যালেন্টাইন্স ডে’তে এই ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হই। খুব শীঘ্রই এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হবে। আশা করি ‘মুক্তি’র মত এটিও আলোচনায় থাকবে। দর্শক নতুন গল্পে নতুন রাজ রিপাকে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *