দর্শক কাজের মধ্য দিয়ে আমাকে চিনবে- মামুন অর রশিদ

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা মামুন অর রশিদ এর “কাজের মেয়ে যখন বউ” নামের একটি নাটক। মাত্র ২৫ দিনে ইউটিউবে ১ কোটি ভিউয়ের রেকর্ড করেছে নাটকটি। গত ২০ জানুয়ারী সৃষ্টি মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হয়। এর পর থেকে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নাটকটি।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত “শিল্পী” নামের একটি নাটক দর্শক জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২৬ দিনে ১ কোটি ভিউয়ের মাইফলক ছুয়েছিল শিল্পী নাটকটি। তবে সে রেকর্ড ভাঙতে সক্ষম হলো নির্মাতা মামুন অর রশিদ। “কাজের মেয়ে যখন বউ” নাটকটি ২৫ দিনের মাথায় কোটি ভিউয়ের মাইফলক ছুয়েছে।

মামুন অর রশিদ এর যাত্রা শর্টফিল্ম দিয়ে। সেখানেও নজরে পড়ার মত সফলতা ছিল তার। এ পর্যন্ত ১৫০ এর বেশি শর্টফিল্ম বানিয়েছেন এই তরুন নির্মাতা। তিনি প্রথম “ভাইয়ের গার্লফ্রেন্ড” শিরোনামের একটি নাটক নির্মাণ করেন।

নির্মাতা মামুন অর রশিদ এই অর্জন নিয়ে নজর২৪ কে বলেন- নাটকটিকে সাদরে গ্রহণ করেছেন দর্শকরা। এটাই আমার প্রাপ্তি। কৃতজ্ঞতা প্রাঙ্ক কিং ইন্টারটেইনমেন্ট এর পরিচালক আর্থিক সজিব ভাইকে। উনার জন্য আজ আমি সফলতা পেয়েছি। দর্শক আমার কাছে আমার কাজের জন্য আশির্বাদ। দর্শক আমার কাজের মধ্য দিয়ে আমাকে চিনবে এটাই চাই।

“কাজের মেয়ে যখন বউ” নাটকটিতে কাজের মেয়ে চরিত্রে অভিনয় করেছেন সায়লা সাথী এবং তার বিপরীতে ছিলেন সাগর মির্জা। এছাড়াও গুরুত্বপুর্ণ চরিত্রে ছিলেন রকি খান, রত্না খান ও ফারুক আল ফারাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *