ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না

ঢাকা- কিছু দিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন ‘ঘ’ ইউনিট বাদ দেয়ার। তবে নানা আলোচনা-সমালোচনার পর এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

বুধবার ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

ডিনস কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক জিয়া রহমান বলেন, “ঢাবির ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সে জন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *