Home দেশের খবর চট্টগ্রাম বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

0
162

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর বেগমগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তার বাড়ির মো.শাহাজানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় (২৪) ও শরীফপুর ইউনিয়নর খানপুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো.মোজাম্মেল হোসেন (৪০)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here