Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে ৪৫টি ঘুঘু-৪টি শালিক পাখি অবমুক্ত করলো বন বিভাগ

নোয়াখালীতে ৪৫টি ঘুঘু-৪টি শালিক পাখি অবমুক্ত করলো বন বিভাগ

0
191

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কালো বাজারে বিক্রি কালে ৪৫টি ঘুঘু ও ৪টি শালিক পাখি এবং ১টি ডাহক পাখি উদ্ধার করেছে বনবিভাগ। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাখি গুলো অবমুক্ত করা হয়েছে। এর আগে একই দিন দুপুরে পাখি গুলো উদ্ধার করা হয়।

এ সময় নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিতিতে বিভাগীয় বন কর্মকর্তা অবমুক্ত করেন।

বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিয়া জানান, বণ্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণে উদ্ধারকৃত পাখি গুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here