Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে উদীচীর বসন্ত বরণ উৎসব

ভূঞাপুরে উদীচীর বসন্ত বরণ উৎসব

0
215

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডাকে বসন্ত আসি বারবার, গানে গানে আজি খুলে দাও দ্বার’ এ শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ভূঞাপুর শাখা সংসদ এক অনুষ্ঠানের আয়োজন করে। উদীচীর শিল্পী ও কলাকুশলীরা বর্ণিল পোশাকে সেজে এ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন, ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন। উদীচী’র সভাপতি বাবু নিখিল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার,কবি হারুনুর রশিদ।

বক্তারা তাদের বক্তব্যে উপস্থিত সকলকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বসন্তের এই দিনে উদীচী ভূঞাপুর শাখা সংসদ কুসংস্কার ও অন্ধকার নিধন করে আলোর প্রজ্জ্বলন ঘটিয়ে প্রিয় মাতৃভূমীকে আলোকিত করবে এটিই হোক বসন্তের শপথ। বর্তমান সরকার শিক্ষার সাথে ক্রীড়া ও সংস্কৃতিকে সমন্বয় করে দেশ ও জাতিকে যে শিক্ষাদর্শন উপহার দিয়েছেন সেখানে সংস্কৃতি হল একটি প্রধান অনুষঙ্গ। আবহমান বাংলার হাজার বছরের সেই সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার মাধ্যমে নব উদ্যোমে উজ্জীবিত হয়ে বিশ্ব দরবারে বাঙ্গালি জাতিসত্বাকে উপস্থাপন করতে সচেষ্ট হবে সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উদীচী’র সাধারন সম্পাদক হাসান সরোয়ার লাভলু র পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ,শিল্পীরা এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here