রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে খাবারের সন্ধানে লোকালয়ে আসা মেছোবাঘকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর বটতলা এলাকা থেকে মেছোবাঘকে আটক করা হয়। পরে মেছোবাঘটিকে উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করে বনবিভাগ।
স্থানীয় যুবক ফখরুল ইসলাম জানান, মেছোবাঘটি গাছের উপর দেখে অনেকটা ভয় পাই। এসময় উৎসুক জনতা মেছোবাঘটিকে দেখতে ভিড় জমায়।
করেরহাট বিট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী বলেন, মেছোবাঘটি আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। পরে মেছোবাঘটিকে গভীর বনে অবমুক্ত করি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে মেছোবাঘটি লোকালয়ে চলে আসে।
