Home দেশের খবর চট্টগ্রাম মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

0
171

রাজিব মজুমদার, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার ১৪ ফেব্রুয়ারি, সকাল ১১টায় কোর্ট রোড়স্থ সাংবাদিক বিপুল দাশের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য রণজিৎ কুমার ধর এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক বিপুল দাশ, নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে, নাছির উদ্দিন, আনোয়ারুল হক নিজামী ও ইকবাল হোসেন। পরে প্রেস ক্লাবের সম্মেলন কমিটির আহবায়ক দৈনিক ভোরের ডাকের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল তার বক্তব্য প্রদানের পর ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি বিপুল দাশ (দৈনিক সমকাল), সহসভাপতি নয়ন কান্তি ধুম (দৈনিক লাল সবুজ বাংলাদেশ ও দৈনিক ভোরের পাতা), সহসভাপতি রাজু কুমার দে (দৈনিক বণিক বার্তা ও দৈনিক সুপ্রভাত), সাধারণ সম্পাদক নাছির উদ্দিন (দৈনিক মানবকণ্ঠ ও ডেইলি বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদার (দৈনিক জনকণ্ঠ), যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু দে (সিপ্লাস ও এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী (দৈনিক মানব জমিন), উন্নয়ন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন (দৈনিক প্রথম আলো), অর্থ সম্পাদক কামরুল ইসলাম (মোহোনা টিভি ও দৈনিক খবর পত্র), ইমাম হোসেন দপ্তর সম্পাদক (দৈনিক ইনকিলাব), রণজিৎ কুমার ধর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক সংবাদ), দিদারুল আলম প্রচার সম্পাদক (সকালের সময় ও বাংলা টিভি), নির্বাহী সদস্য- জাবেদ হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন), আবদুল মান্নান রানা (দৈনিক জনতা), সানোয়ারুল ইসলাম রনি (খবরিকা টিভি), কামরুল হাসান (লাল সবুজ বাংলাদেশ) হামিদুর রহমান তুষার (দৈনিক মুক্ত খবর)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here