ইসি গঠনের সার্চ কমিটিতে নাম, যা বললেন ইলিয়াস কাঞ্চন

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। ৩২২ জনের এ তালিকায় রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও।

ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার রাতে মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম পাওয়া গেছে। যদিও প্রস্তাবকদের নাম এতে উল্লেখ করা হয়নি।

ইলিয়াস কাঞ্চন সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াস কাঞ্চন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। বর্তমানে একটি কাজে ঢাকার বাইরে রয়েছি। আগে বিষয়টি সম্পর্কে জানি, তারপর এ বিষয়ে কথা বলতে পারব।

এদিকে বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনায় রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত ২৮ জানুয়ারির নির্বাচনে দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগরকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *