Home দেশের খবর লালমনিরহাটে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটে ভারতীয় নাগরিক আটক

0
182

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মুকুল মিয়া (৩০) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আটক ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে জেলহাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহার শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার সেল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন ভারতীয় এক নাগরিক। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদ শেষে ঐদিন রাতে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে থানায় হস্তান্তর করে মামলা দেয় বিজিবি। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here