Home বিনোদন মানুষ হাসাহাসি করছে, মান-সম্মান বলতে কিছু থাকছে না: ডিপজল

মানুষ হাসাহাসি করছে, মান-সম্মান বলতে কিছু থাকছে না: ডিপজল

0
238

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আপাতত জায়েদ-নিপুন দুজনের কেউই বসছে না, চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

নিপুনের করা আপিল শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ। পাশাপাশি আগামীকাল এ বিষয়ে জারি করা রুল শুনানি করবে হাইকোর্ট।

এদিকে কিছুদিন ধরে নিজেদের মধ্য কাদা ছোড়াছুড়িতে শিল্পীদের মান-সম্মান আর থাকছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেন, অনেক হয়েছে। আর কাদা ছোড়াছুড়ি চাই না। এক নির্বাচন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তাতে আমাদের শিল্পীদের মান-সম্মান বলতে কিছু থাকছে না। এখন আদালতের রায়ে যে-ই সাধারণ সম্পাদক হোক, তাকেই মেনে নিতে হবে। পরস্পরকে সহযোগিতা করতে হবে। শিল্পীদের মাঝে বিভাজন থাকা ভাল নয়। এর অবসান এখনই করতে হবে। এ নিয়ে আর কোনো কথা বাড়ানো উচিত নয়।

ডিপজল বলেন, বিষয়টি এখন আদালতই ফয়সালা করবে। এটি আদালতের বিষয়। আদালত যা সিদ্ধান্ত দিবে, আশা করি তা সকলেই মেনে নেবে। এর বাইরে আর কোনো কথা বলা উচিত নয়। শিল্পী সমিতির নির্বাচনের আগে সারাদেশের মানুষের ব্যাপক আগ্রহ ছিল। নির্বাচনের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে সুনামের পরিবর্তে বদনাম হচ্ছে। আমাদের মান-সম্মান বলতে কিছু থাকছে না। এক নির্বাচনে এত বদনাম আর কখনো হতে দেখিনি।

এই অভিনেতা বলেন, শিল্পীদের শিল্পীর মতোই আচরণ ও কথাবার্তা বলতে হবে। এমন কিছু করা বা কথা বলা ঠিক না, যাতে অসম্মান হয়। এমনিতেই সিনেমা নাই, তার উপর নির্বাচন নিয়ে কোন্দল এ নিয়ে মানুষ হাসাহাসি করছে। নানা সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, সিনেমার খবর নাই, সমিতির নির্বাচন নিয়ে টানাটানি। এবার এসব ক্ষ্যান্ত দেয়া দরকার। আর একসুতাও আগানো উচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here