গুঞ্জনই সত্যি হলো, প্রেমিককে প্রকাশ্যে আনলেন শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। নিপুন অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আবার নানা সময়ে ব্যক্তিগত সম্পর্ক ও নানা বিরুপ মন্তব্যের কারণে বির্তকের মুখোমুখিও হয়েছেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুর সঙ্গে ঘর বেঁধেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসে কিছুদিন আগে আলোচনায় ছিলেন ফারিয়া-অপু।

তবে প্রেম-বিয়ের অতীত ভুলে ফারিয়া নতুন প্রেমে মজেছেন, কয়েক মাস ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। ফারিয়া নিজেই ইঙ্গিত দিয়েছেন। গত ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান, ছবিটি তার প্রেমিক তুলে দিয়েছেন।

যদিও সেই প্রেমিক কে, তার পরিচয় কী, কিছুই জানাননি ফারিয়া। এবার প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও দিলেন অভিনেত্রী। প্রকাশ্যেই জাহির করলেন নতুন প্রেমের প্রমাণ।

ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও (বুমেরাং) পোস্ট করেছেন শবনম ফারিয়া। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। অবশ্য দু’জন সমুদ্রের দিকে তাকানো বিধায় প্রেমিকের চেহারা বোঝা যায়নি।

এর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’

চিত্রটির এক কোণে রয়েছে আরও একটি বাক্য। সেখানে লেখা, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ’।

ভিডিও শেয়ার করলেও প্রেমিকের নাম-পরিচয় এবারও প্রকাশ করেননি অভিনেত্রী। সুতরাং ফারিয়ার নতুন প্রেমের পূর্ণ তথ্য জানতে ভক্তদের অপেক্ষার প্রহর আরও গুনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *