এইচএসসিতে নায়িকা পূজা পেয়েছেন ৪.০৮

রবিবার দুপুরে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন সিনেমায় এ সময়কার আলোচিত নায়িকা পূজা চেরী।

পূজা মানবিক বিভাগ থেকে ৪.০৮ (এ গ্রেড) পেয়েছেন বলে রবিবার দুপুরে নিশ্চিত করেন।

এই ফলাফলে ভীষণ খুশী ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিগুলোর নায়িকা পূজা। তিনি বলেন, আমি এই রেজাল্টে খুশী। আমার মা এবং পরিবারের সদস্যরা প্রত্যেকেই অনেক খুশী হয়েছেন।

বলেন, ‘পরীক্ষার আগে আমি টানা শুটিং করেছি। তারপর পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমি সন্তুষ্ট। তবে মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’

পূজা আরও জানিয়েছেন, ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। সামনে সেভাবেই পরিকল্পনা সাজাবেন।

উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি তিনি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার। যেখানে তার নায়ক রোশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *