সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: আমু

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

 

এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সকল ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোনো অশুভ শ’ক্তি কখনো যেনো আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চির ধরাতে না পারে; সেলক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য’বদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

 

করোনা সংকট মোকাবেলায় পূজার দর্শনার্থীসহ সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা ঝালকাঠি ২ আসনের সাংসদ সাবেক সফল মন্ত্রী আমির হোসেন আমু এমপি।

আরও পড়ুন

বাংলাদেশের নির্বাচনে বাইরের থাবা পড়েছে: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনে ‘বাইরের থাবা এসেছে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও...

গণভবনের আশপাশে মোবাইল হারালেন সাকিব আল হাসান

গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। রোববার (২৬...

সেরা পঠিত