Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ৯ ডাকাত গ্রেপ্তার

মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ৯ ডাকাত গ্রেপ্তার

0
172

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ডাকাতির প্রস্ততিকালে ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌরসদরের রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা
হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার ডৌহাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রউফ রুবেল (২৯), পোষ্টকামুরী সওদাগরপাড়ার জাহাঙ্গীর সওদাগরের ছেলে টিপু সওদাগর (২৮), সাহেব আলীর ছেলে ভজন (২৬), জোয়াহের মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), মঞ্জু সওদাগরের ছেলে সোহেল (২৬), লুৎফর রহমানের ছেলে জুয়েল (২৬), গোড়াইল গ্রামের আলমগীরের ছেলে লিটন (৩২), মীর দেওহাটা গ্রামের শতকত মিয়ার ছেলে নাজমুল হোসেন (২৫) ও তরফপুর ধোপাপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে রানা রাজিব আহমেদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে ৯ ডাকাত সদস্যকে আটক হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা প্রত্যেকেই চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ মূলক কাজ করতো। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বলেন, বেশকিছু দিন ধরে এই চক্রটি মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি করতো। গতকাল পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্ততিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দিয়ে শুক্রবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here