Home দেশের খবর নান্দাইলে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নান্দাইলে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

0
150

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে আরাফাত রহমান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত রহমান নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে আরাফাত নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখোঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুকুরে আরাফাতের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের জানায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here