অপু-বাপ্পীর ‘শ্বশুরবাড়ি’র প্রচারে নিপুণ

প্রথম কিস্তির সাফল্য, দেবাশীষ বিশ্বাসের পরিচালনা ও প্রথমবারের মতো বাপ্পী-অপু জুটি হয়ে কাজ করার কারণে ছবিটি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামীকাল ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্রটি।

এদিকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার হলে গিয়ে দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী নিপুণ বলেন, ‘আমার সিনেমা না। আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলে এখন সবার সিনেমা প্রচার করবো। তাহলে ভালো ফলাফল আসবে। কেননা যেভাবে আমার শিল্পী সমিতির নির্বাচন মানুষের আগ্রহ তৈরি করেছি আমার সবাই মিলেমিশে। সেইভাবে সবার জায়গা থেকে যদি প্রচার করি তাহলে আবারও দর্শক সিনেমা হলে আসতে শুরু করবে।

তিনি বলেন, সামনে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা। এই সিনেমার যে যার জায়গা থেকে প্রচারে আহ্বান জানাছি। এইটা আমাদের শিল্পীদের পক্ষ থেকে নতুন আহ্বান।

উল্লেখ্য, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দেশের বড় বড় ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

মধুমিতা, শ্যামলীসহ দেশের বড় বড় সিনেমা হলে চলবে ছবিটি। এককথায়, যেসব হলে মানুষ পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারবে, সেখানেই চলবে।

শূন্য দশকের পরে রিয়াজ-শাবনূরকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। তৎকালীন ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আনছেন পরিচালক দেবাশীষ। তবে এটি সিক্যুয়াল নয় বলে জানান তিনি।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামটা একটা ব্র্যান্ড। এজন্য শুধু নামটা নেয়া হয়েছে। বাকি সবকিছু ভিন্ন।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এ অভিনয় করছেন জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাস। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন প্রয়াত সাদেক বাচ্চু। এটি হতে যাচ্ছে তার সর্বশেষ মুক্তি পেতে যাওয়া ছবি।

আরও অভিনয়ে আছেন এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে।

আরও পড়ুন-

অপু বিশ্বাস ও বাপ্পীর জন্য ভিডিও বার্তা দিলেন ইলিয়াস কাঞ্চন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *