হাতীবান্ধায় নবগঠিত জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় নবগঠিত জাতীয় পার্টির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যার পরে হাতীবান্ধার মেডিকেল মোড়স্থ বেঙ্গল কোম্পানির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পরে নবগঠিত কমিটি উপলক্ষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কাশেম, নতুন সদস্য সচিব শফিকুল ইসলাম মাস্টার, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম আহাম্মেদ, জুয়েল আহমেদ, সদস্য শামসুজ্জামান, তৌহিদ হাসান খান মুকুল, আশরাফুল আলম খান (বকুল মাস্টার), সিন্দুর্না ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালেল, যুব সংহতির আহবায়ক জমসের আলী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রাশেল উদ্দিন, ছাত্র সমাজের আহবায়ক মাইদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *