নাগরপুর (টাঈাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান এস এম মাসুদুর রহমান হিমেল সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পূর্নাঙ্গ কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়।
এস এম মাসুদুর রহমান হিমেল উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা এস এম আমিনুর রহমান এর কনিষ্ঠ এই সন্তান ছাত্র রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার সম্মানিত একজন সদস্য।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি- বিইউবিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে এমবিএ অধ্যয়নরত আছেন।
সদ্য নতুন কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে এস এম মাসুদুর রহমান হিমেল বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমি সকলের নিকট দোয়া প্রত্যাশী। শুধু পদ-পদবী দিয়ে রাজনৈতিক সফলতা নয়; বরং নীতি-নৈতিকতা, আদর্শগত দিক থেকে দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চাই।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মো: আজিজুল হক বাবু জানায়, হিমেল আমাদের নাগরপুরের গর্ব। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটিতে স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানাই। তার জীবনের সুন্দর সাফল্য ও অগ্রগতি কামনা করি।
উল্লেখ্য, তরুণ হিমেল বিইউবিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও গত ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ ছাত্রলীগ থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সদস্য ছিলেন।
