জায়েদ খান আলোচনা করার মতো কেউ নন: নির্মাতা ঝন্টু

চিত্রনায়ক জায়েদ খান এমন কিছু হয়ে যাননি যে তাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা করতে হবে। ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন, প্রবীণ চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

সোমবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘নির্বাচনের পর জায়েদ খানের একটা শাস্তি হয়েছে বলে আমি মনে করি। সে কোনো অন্যায় করে থাকলে এই শাস্তি ন্যায়। আর সে যদি অন্যায় না করে তাহলে শাস্তিটা অন্যায়। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বলতে আমি পারব না।

প্রবীণ এই চলচ্চিত্র নির্মাতা আরও বলেন, মিডিয়া তাকে আকাশে উঠিয়ে দিয়েছে। জায়েদ খান এমন কিছু হয়ে যাননি যে তাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা করতে হবে।

উল্লেখ্য, ‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন। সর্বশেষ নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

সোমবার তার করা এক রিটে হাইকোর্ট এ আদেশ দেয়। এর পরপরই প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘রায়ে ন্যায়বিচার পেয়েছি। সবাই আমার দিকে, আমি আমার কার্যক্রমগুলো চালিয়ে যাব। সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *