প্রেমিকার বিয়ে হওয়ায় নিজেকে শেষ করে দিলেন ঢাবি শিক্ষার্থী

টাঙ্গাইল- প্রেমে ব্যর্থ হয়ে টাঙ্গাইলের মধুপুরে প্রীতম কুমার সিংহ (২১) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আ ত্মহ ত্যা করেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাথী সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রীতম কুমার সিংহ পৌর এলাকার উত্তম কুমার সিংহের ছেলে। সে ঢাবির চারুকলা বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে মধুপুরের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, টাঙ্গাইলের কুমু‌দিনী সরকারি ম‌হিলা ক‌লে‌জের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অ‌ন‌্যত্র বি‌য়ে হ‌য়ে যায়। প্রেমিকা‌কে হারানোর বেদনা ও ক্ষোভে রোববার রাতে নিজ বাড়িতে ইঁদু‌র মারার বি ষ পান করে আ ত্মহ ত‌্যার চেষ্টা ক‌রেন প্রিতম। এতে তিনি অসুস্থ‌ হ‌য়ে পড়‌লে প্রথ‌মে তাকে মধুপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স ভ‌র্তি ক‌রে।

প‌রে তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। প‌রে সোমবার (০৭ ফেব্রুয়ারি) বি‌কে‌লে টাঙ্গাইলের কেন্দ্রীয় মহাশ্মশান ঘা‌টে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর বাবলু আকন্দ বলেন, প্রেমঘ‌টিত কার‌ণে প্রিতম আ ত্মহ ত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানতে পে‌রে‌ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *