রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মধ্যম সোনাপাহাড় গ্রামের জনগুরুত্বপূর্ণ মাখন লাল চক্রবর্তী হাইস্কুল সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিসি ঢালাই শেষে উক্ত সড়কের উদ্বোধন উদ্বোধন করেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহীন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আমিনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার বলেন, প্রিয় অভিভাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং তাঁর সুযোগ্য পুত্র আগামীর মীরসরাই আওয়ামীলীগের কর্ণধার মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশে এবং আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। যার ফলশ্রুতিতে সিসি ঢালাই শেষে মাখন লাল চক্রবর্তী হাইস্কুল সংযোগ সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। এছাড়াও জোরারগঞ্জ ইউপি এলাকার জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোর কার্পেটিং ও সিসি ঢালাইয়ের কাজ পর্যায়ক্রমে করা হবে।
